ঝাড়গ্রাম মহিলা কলেজ এর কাউন্টার থেকে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রে রওনা দিলেন ভোট কর্মীরা - The News Lion

ঝাড়গ্রাম মহিলা কলেজ এর কাউন্টার থেকে ভোট গ্রহণের সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রে রওনা দিলেন ভোট কর্মীরা

 


দি নিউজ লায়ন;   ২৭ শে মার্চ শনিবার ঝাড়গ্রাম জেলার বিনপুর ,নয়াগ্রাম,ঝাড়গ্রাম ও গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন।ঝাড়গ্রাম জেলার ওই চারটি বিধানসভা কেন্দ্রে শনিবার এক সঙ্গে ভোট হবে। তাই শুক্রবার ঝাড়গ্রাম  মহিলা কলেজের কাউন্টার থেকে ভোটের জন্য ই ভি এম মেশিন সহ সমস্ত সামগ্রী নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন ভোট কর্মীরা। 


প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ।ঝাড়গ্রাম জেলার প্রতিটি  বুথ কে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে  দেওয়া হয়েছে।ঝাড়গ্রাম জেলার ঝাড়খণ্ড ও উড়িষ্যা  সীমান্তবর্তীএলাকা শিল করে দেওয়া হয়েছে।মাওবাদীদের আনাগোনা রুখতে ওই এলাকা গুলিতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দের।তাই ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন অবাধ ও শান্তি পূর্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে ঝাড়গ্রাম জেলার নির্বাচন আধিকারিক ও পুলিশ প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.